ই-পেপার

ইরানের সঙ্গে ৫০ বছরেরও বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করল পেরু

চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে ইরানের সঙ্গে

আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১
২ ভিউ
ইরানের সঙ্গে ৫০ বছরেরও বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করল পেরু

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে ইরানের সঙ্গে ৫০ বছরেরও বেশি সময় ধরে বলবৎ থাকা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মধ্যপ্রাচ্যে ইরানের সহিংসতায় উসকানি এবং সংঘাতের তীব্রতা বৃদ্ধির ঘটনায় জোরালোভাবে নিন্দা জানায় পেরু সরকার।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘একইভাবে, ইরানি শাসকগোষ্ঠীর আরোপিত কঠোর বিধিনিষেধ এবং ২০২৬ সালের মার্চ মাস থেকে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়ার বিষয়টি পেরু সরকার গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।’

পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইকুয়েডরে অবস্থিত ইরানি দূতাবাসে কূটনৈতিক বার্তা পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে তেহরানকে। আল জাজিরা বলছে, ১৯৭৩ সালের নভেম্বর থেকে পেরু ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক বজায় ছিল।