ই-পেপার

ইসরায়েলি অবৈধ বসতির পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারির ভাবনা ইইউ’র

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান

আপডেট: ১৩ জুলাই ২০২৬, ২২:৪১
২৫ ভিউ
ইসরায়েলি অবৈধ বসতির পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারির ভাবনা ইইউ’র

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটের সদস্য রাষ্ট্রগুলোর তীব্র চাপের মুখে অবৈধ এই ইসরায়েলি বসতিগুলোতে উৎপাদিত পণ্য আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির বিষয়ে আলোচনা শুরু করেছে ইইউ।

বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের এক গুরুত্বপূর্ণ বৈঠকের শুরুতে জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি আসলেই অসহনীয় এবং এটি মেনে নেওয়া যায় না। সবাই এই বিষয়ে একমত।”

কাজা কালাস আরও সতর্ক করে বলেন, “পশ্চিম তীরে বর্তমানে যা ঘটছে, তা মূলত ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ (Two-State Solution) কার্যকরের সম্ভাবনাকে দিন দিন সম্পূর্ণ অসম্ভব করে তুলছে।”

আন্তর্জাতিক আইন অনুযায়ী, ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলের এই বসতি স্থাপন সম্পূর্ণ অবৈধ। ইতোমধ্যে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং স্পেনের মতো বেশ কয়েকটি প্রভাবশালী ইউরোপীয় দেশ ইসরায়েলি অবৈধ বসতি থেকে আসা পণ্যের ওপর নিজস্ব বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবার একক কোনো দেশ নয়, বরং পুরো ইউরোপীয় ইউনিয়ন জুড়েই এই আমদানি নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জোর আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রস্তাব পাস হলে তা ইসরায়েলের ওপর বড় ধরনের অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করবে।