ই-পেপার

জুলাই গণ-অভুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্রের ট্রেলার প্রকাশ

জুলাই নিয়ে চট্টগ্রামের একদল তরুণের উদ্যোগে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র জুলাই ডায়েরিজ।

আপডেট: ১০ জুলাই ২০২৬, ২৩:৫৭
১ ভিউ
জুলাই গণ-অভুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্রের ট্রেলার প্রকাশ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জুলাই নিয়ে চট্টগ্রামের একদল তরুণের উদ্যোগে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র জুলাই ডায়েরিজ। গত বৃহস্পতিবার গণঅর্থায়নে নির্মিত এই ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে।

ছবিটি অচিরেই মুক্তি দেওয়া হবে বলে জানা যায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু তরুণের উদ্যোগে নির্মিত হলেও দেশের বিভিন্ন প্রান্তের বহু তরুণ-তরুণী ক্যামেরার সামনে পেছনে ভূমিকা রেখেছেন। ‘বোধ সংযোগ’ নামক সামাজিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্মের অধীনে নির্মিত ছবিটির নির্বাহী প্রযোজক ছিলেন সাইদুল ইসলাম ও পরিচালক ছিলেন লিখন দত্ত। কোনো একক প্রযোজনার বাইরে গিয়ে গণঅর্থায়নে এই ছবি তৈরির উদ্যোগ নেওয়া হয়।

এ প্রসঙ্গে লিখন দত্ত বলেন, ‘ছবির অর্থায়নের সঙ্গে নির্মাণে হস্তক্ষেপেরও একটা বিষয় চলে আসে। যেহেতু এটি রাজনৈতিক ছবি এবং আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের বাইরে গিয়ে জনতার বয়ান তুলে ধরতে চেয়েছি, তাই গণঅর্থায়নের পথ বেছে নিই।’

জুলাই মাসের ২০ তারিখ নাগাদ ছবিটি প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। ছবি প্রদর্শনীর পরিকল্পনা নিয়ে সাইদুল ইসলাম জানান, ‘এই ছবির অর্থায়ন কোনো একক ব্যক্তির পয়সায় হয়নি।

প্রদর্শনীতেও সেই ধারা অক্ষুণ্ণ রাখতে চাই। আমরা আগ্রহীদের যোগাযোগ করতে বলেছি। চাই জুলাই জুড়ে সারা দেশে এই ছবি দেখানো হোক।’