ই-পেপার

কানাডায় ৮৫৭টি সক্রিয় দাবানল: ধোঁয়ায় আচ্ছন্ন যুক্তরাষ্ট্রের আকাশ, জারি জরুরি সতর্কতা

ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা। দেশজুড়ে

আপডেট: ১৬ জুলাই ২০২৬, ২১:৪৫
৪ ভিউ
কানাডায় ৮৫৭টি সক্রিয় দাবানল: ধোঁয়ায় আচ্ছন্ন যুক্তরাষ্ট্রের আকাশ, জারি জরুরি সতর্কতা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা। দেশজুড়ে বর্তমানে ৮৫৭টি দাবানল সক্রিয় রয়েছে, যার মধ্যে বেশিরভাগই এখনো নিয়ন্ত্রণের বাইরে। দাবানলের এই তীব্র ধোঁয়া এবার সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের আকাশ। এর ফলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বাতাসের মান মারাত্মকভাবে ভেঙে পড়েছে এবং জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। কেবল বৃহস্পতিবারই নতুন করে ২৩টি স্থানে দাবানলের সূত্রপাত হয়েছে। কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেম জানিয়েছে, অন্টারিও'র পশ্চিমাঞ্চলে সৃষ্ট বিশালাকার দাবানলগুলোর ঘন ধোঁয়ায় ইতোমধ্যে দেশটির থান্ডার বে ও টরন্টোর বায়ুর মানের মারাত্মক অবনতি ঘটেছে।

এই ঘন ধোঁয়ার একটি বড় অংশ উঁচু বায়ুমণ্ডল দিয়ে গ্রেট লেকস পেরিয়ে ছড়িয়ে পড়েছে মার্কিন মুলুকে। যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) জানিয়েছে, দেশটির মিশিগান অঙ্গরাজ্য এবং মিনেসোটার মিনিয়াপোলিসের বিস্তীর্ণ এলাকার বায়ুর মান এখন 'বিপজ্জনক' পর্যায়ে পৌঁছেছে।

পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (NOAA) আপার মিডওয়েস্ট, গ্রেট লেকস অঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে বের না হয়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ধোঁয়ার কারণে নিউইয়র্ক পর্যন্ত আকাশ ধোঁয়াটে দেখা যাচ্ছে এবং সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লালচে রূপ ধারণ করছে।

জলবায়ু পরিবর্তনের এই ভয়াবহ রূপ পুরো উত্তর আমেরিকা জুড়েই এখন চরম উদ্বেগ তৈরি করেছে।