সন্তান হওয়ার পর ওজন বাড়ায় ক্যাটরিনা কাইফকে নিয়ে
ছবি সংগৃহীত: ফাইল ছবি
বিনোদন ডেস্ক : সন্তান হওয়ার পর ওজন বাড়ায় ক্যাটরিনা কাইফকে নিয়ে ইন্টারনেট দুনিয়ায় কম আলোচনা-সমালোচনা হয়নি। আর এই সময় ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে নতুন আলোচমাই বলিউডের ভাইজান সালমান খান। তার মন্তব্য ভাইরাল হতেই নেটদুনিয়ায় নতুন তকমা ‘পুকি’।
‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে সালমান বলেন, সন্তান জন্মের পর ওজন বাড়া খুবই স্বাভাবিক। তিনি বলেন , কেউ গর্ভবতী হওয়ার পর ওজন বাড়লে তাকে নিয়ে ট্রল করার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, ক্যাটরিনা যখন আবার সিনেমায় ফিরবেন, তখন নিজের মতো করে ফিট হয়ে ফিরবেন। আপাতত তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান।
সালমানের এই বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় প্রশংসার ঝড়। জেন-জি-র জনপ্রিয় শব্দ ‘পুকি’ ব্যবহার করে অনেকে সালমানকে সমর্থন জানান। কেউ লিখেছেন, গ্রিন ফ্ল্যাগের যদি কোনো মুখ থাকে, তাহলে সেটি সালমান খান।অন্য একজন লেখেন, গ্রিন ফ্ল্যাগ তো এখন সালমান খানকেই মনে হচ্ছে।
শুধু ক্যাটরিনা নয়, অনলাইনে তারকাদের ট্রোলিং নিয়েও মুখ খোলেন সালমান। নিজের বয়স নিয়েও কটাক্ষের জবাব দেন তিনি। ৬০ বছর বয়স প্রসঙ্গে অভিনেতা বলেন, সবসময় ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-র সময়ের মতো থাকা সম্ভব নয়। একপর্যায়ে ট্রোলারদের উদ্দেশে ক্যামেরার সামনে নিজের শার্ট ও টুপি খুলে মেকআপ মুছে ফেলেন সালমান। পাশাপাশি অভিনেত্রীদের শরীরের বিভিন্ন অংশের ‘অনুপযুক্ত’ ছবি তোলার জন্য পাপারাজ্জিদেরও কড়া সমালোচনা করেন তিনি।
উল্লেখ্য, সালমান ও ক্যাটরিনা একসময় প্রেমের সম্পর্কে ছিলেন বলে দীর্ঘদিন ধরে আলোচনা ছিল। তবে সে সম্পর্ক ভেঙে যায়। কিছু বছর পর বলিউড অভিনেত ভিকি কৌশলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ক্যাটরিনার। ২০২১ সালে তাদের বিয়ে হয় এবং গত নভেম্বরে তারা প্রথম সন্তানের বাবা-মা হন।
সূত্র: এনডিটিভি