ই-পেপার

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ১৬:৫৮
১২ ভিউ
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নম্বরপ্লেট লাগানোর সুযোগ পাবেন মোটরসাইকেল মালিকরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়ালি প্রস্তুত করা নম্বরপ্লেট সংযোজনের নির্ধারিত সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

এর আগে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে গত ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ও পেছনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করেছিল বিআরটিএ। নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে সামনের নম্বরপ্লেট তৈরি করতে হবে। সাধারণ মোটরসাইকেলের জন্য প্লেটের মাপ হবে ২৮৫ × ৫০ মিলিমিটার এবং স্কুটারের জন্য ২০০ × ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।

নম্বরপ্লেটটি স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। এতে সাদা পটভূমিতে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে। পাশাপাশি কোনো অলংকারমূলক ডিজাইন বা নকশা রাখা যাবে না।

উল্লেখ্য, সড়ক পরিবহন আইন অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে বিআরটিএ অনুমোদিত রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তিযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক।