কানাডা

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Saturday, May 16, 2026 10

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’।

বিশ্বের বিভিন্ন দেশের ভাষাভাষীরদের সঙ্গে তাল মিলিয়ে কানাডাতেও দিন দিন বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের। বাংলাদেশিরা নিজেদের দেশের পণ্যর সঙ্গে তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান দিয়ে বিদেশি মুদ্রা অর্জুনের পাশাপাশি এসব প্রতিষ্ঠানে বাংলাদেশিদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন।

 

এ লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের সেবার মহান ব্রত নিয়ে ক্যালগেরিতে স্থানীয় সময় রোববার বাংলাদেশি মালিকানাধীন ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’ এর শুভ উদ্বোধন কে ঘিরে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি'র সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন হ  বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা।

 

‘টাইগার অটো অ্যান্ড টায়ার’এর স্বত্বাধিকারী দিদারুল আলম জানান, প্রায় ৩৫ বছরের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশিসহ ক্যালগেরি'র অন্যান্য ভাষাভাষীদর সুবিধা ও তাদের অটো সম্পর্কিত যে কোন বিষয়ে সেবা ও পরামর্শ দিতেই এখন সরাসরি ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’ প্রতিষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করছি একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে আপনাদেরকে পূর্বের চেয়ে আরও ভালো সেবা দিতে পারব।

 

তিনি জানান, আমরা প্রবাসীরা বিদেশের মাটিতেও আমাদের দেশকে সবার উপরে তুলে ধরতে চাই। এদেশের অর্থনীতির উন্নয়নের পাশাপাশি আমরা বাংলাদেশের অর্থনীতিতেও উন্নয়ন ঘটাতে চাই।

 

তিনি আরও জানান, রবিবার সারা দিনব্যাপী ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’ এর শুভ উদ্বোধনী  দিনে চিটাগাং এর ঐতিহ্যবাহী মেজবানি খাবারের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী দিনে তিনি ক্যালগেরি'র সকল প্রবাসী বাঙালিদের উপস্থিত থাকার জন্যও বিনীত অনুরোধ জানান।

উল্লেখ্য, কানাডার ক্যালগেরিতে অটো সম্পর্কিত এটাই বাংলাদেশি মালিকানাধীন প্রথম প্রতিষ্ঠান।