বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা কানাডার
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Sunday, May 31, 2026 1
স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সহ-আয়োজক কানাডা। দলে জায়গা পেয়েছেন ইনজুরি কাটিয়ে ফেরা অধিনায়ক আলফোনসো ডেভিস এবং দলের অন্যতম ভরসার নাম স্ট্রাইকার জোনাথন ডেভিড।
কানাডার প্রধান কোচ জেসি মার্শ এই স্কোয়াডকে দেশের ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে উল্লেখ করেছেন। বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন ডেভিস। তবে বিশ্বকাপের আগে তাকে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে। যদিও ১২ জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তার মাঠে নামা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
আক্রমণভাগে কানাডার বড় শক্তি হিসেবে রয়েছেন জুভেন্টাস ফরোয়ার্ড জোনাথন ডেভিড। অভিজ্ঞতার দিক থেকে স্কোয়াডে সবচেয়ে এগিয়ে ৩৩ বছর বয়সী মিডফিল্ডার জোনাথন ওসোরিও, যার আন্তর্জাতিক ম্যাচ খেলার সংখ্যা ৮৯।
অন্যদিকে প্রাথমিক দলে থাকলেও শেষ পর্যন্ত জায়গা হয়নি জ্যাসেন রাসেল-রো, ড্যানিয়েল জেবিসন ও জেডেন নেলসনের। বিশ্বকাপের ‘বি’ গ্রুপে থাকা কানাডার প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার এবং সুইজারল্যান্ড।
কানাডার স্কোয়াড
গোলরক্ষক : ম্যাক্সিম ক্রেপো (অরল্যান্ডো সিটি) ডেইন সেন্ট ক্লেয়ার (ইন্টার মায়ামি) ওয়েন গুডম্যান (ক্রিস্টাল প্যালেস)।
ডিফেন্ডার : আলফনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ) অ্যালিস্টেয়ার জনস্টন (সেল্টিক) মোইসে বোম্বিটো (ওজিসি নিস) ডেরেক কর্নেলিয়াস (মার্সেই) রিচি লারিয়া (টরন্টো এফসি) নিকো সিগুর (হায়দুক স্প্লিট) জোয়েল ওয়াটারম্যান (শিকাগো ফায়ার) লুক ডি ফুগারোলেস (ফুলহ্যাম) অ্যালফি জোন্স (মিডলসব্রা)।
মিডফিল্ডার : স্টিফেন ইউস্তাকিও (এফসি পোর্তো) ইসমায়েল কোনে (সাসুওলো) তাজন বুকানন (ভিয়ারিয়াল) ম্যাথিউ শোইনিয়ার (এলএএফসি) আলি আহমেদ (নরউইচ সিটি) নাথান সালিবা (আন্ডারলেখট) জেকব শ্যাফেলবার্গ (এলএএফসি) লিয়াম মিলার (হাল সিটি) মার্সেলো ফ্লোরেস (তিগ্রেস) জোনাথন ওসোরিও (টরন্টো এফসি)।
ফরোয়ার্ড : জোনাথন ডেভিড (ইউভেণ্টাস) কাইল লারিন (সাউদাম্পটন) তানি ওলুয়াসেয়ি (ভিয়ারিয়াল)প্রমিজ ডেভিড (ইউনিয়ন সেন্ট-গিলোইস)।
