নিউইয়র্ক সিটি ও আশপাশের ট্রাই-স্টেট এলাকায়
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নিউইয়র্ক সিটি ও আশপাশের ট্রাই-স্টেট এলাকায় ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর এই সতর্কবার্তা জারি করা হয়।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত বন্যার ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে। এ সময়ে ১ দশমিক ২৫ থেকে ১ দশমিক ৭৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় এর চেয়েও বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এই সতর্কতার আওতায় রয়েছে নিউইয়র্ক সিটি, দক্ষিণ ওয়েস্টচেস্টার, উত্তর-পূর্ব নিউ জার্সি এবং উপকূলীয় কানেকটিকাটের বিভিন্ন এলাকা।
ভারী বৃষ্টির কারণে নিচু এলাকাগুলোতে পানি জমে সড়কে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। তাই গাড়িচালকদের পানিতে ডুবে থাকা সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো সড়কে বন্যার পানি জমে থাকলে সেখানে গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা না করতেও সতর্ক করা হয়েছে।
জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার বিকেলের দিকে পরিস্থিতির উন্নতি হতে পারে।