ই-পেপার

শাহবাগে দুই ঘণ্টার ব্যবধানে দুটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর শাহবাগে শুক্রবার রাতে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৬
৩৪ ভিউ
শাহবাগে দুই ঘণ্টার ব্যবধানে দুটি ককটেল বিস্ফোরণ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

একই রাতে এলাকার আরেকটি স্থানেও বিস্ফোরণ ঘটেছে। পৃথক এ দুই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে। শাহবাগ থানার আইবি গেটের সামনে দায়িত্বে থাকা পুলিশের গাড়ি লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা একটি ককটেল ছুড়ে পালিয়ে যায়।

এরপর রাত ১২টা ১ মিনিটে শাহবাগের জুলাই চত্বরের পাশেও দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এ ঘটনার পর জড়িত ব্যক্তিরা দ্রুত সেখান থেকে সরে পড়ে।

শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শাহবাগ থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক দুটি বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পৃথক দুই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।