ই-পেপার

২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

লতি ২০২৬ সালের শুরু থেকেই ইরানে আশঙ্কাজনক

আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ২১:১৭
৭ ভিউ
২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : লতি ২০২৬ সালের শুরু থেকেই ইরানে আশঙ্কাজনক হারে বাড়ছে আফগান নাগরিকদের ফাঁসি। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, গড়ে প্রতি মাসে অন্তত এক জন আফগান বন্দির মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে এবং আরও অনেকে রয়েছেন ফাঁসির তালিকায়।

সংগঠনগুলোর দাবি, এসব আসামির বেশিরভাগই নিজেদের পক্ষে আইনজীবী রাখার সুযোগ পাননি। বিচারপ্রক্রিয়া বা ফাঁসি কার্যকরের বিষয়ে পরিবারকেও আগে থেকে জানানো হয়নি। হত্যা ও মাদক মামলার পাশাপাশি ইসরায়েলের পক্ষে চক্রান্ত এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এসব সাজা দেওয়া হয়েছে। শিরাজ, ইয়াজদ ও ইসফাহানের কারাগারগুলোতে মূলত এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

অনেক সময় কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই গোপনে ফাঁসি দেওয়া হয়। এ কারণে নিহত আফগানদের সঠিক সংখ্যা নির্ণয় করাও কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছে সংগঠনগুলো।

গতছুরে ২০২৫ সালে ইরানে অন্তত ৮৫ জন আফগান নাগরিককে ফাঁসি দেওয়া হয়েছিল। ইরানে নিয়মিত এভাবে মৃত্যুদণ্ড কার্যকর হলেও আফগানদের বাঁচাতে তালিবান সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে।