ই-পেপার

জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৩
১৫ ভিউ
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।

সেসময় এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানিয়েছিলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে।

ওই ঘটনার এক মাস না পেরোতেই আবারও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।