ই-পেপার

খেলা চালিয়ে গেলে রোনালদোর আগেই ১০০০ গোল করতাম: আগুয়েরো

হৃদযন্ত্রের জটিলতায় মাত্র ৩৩ বছর বয়সেই থেমে যায় সার্জিও আগুয়েরোর বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার।

আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ১৩:৪২
৫৭ ভিউ
খেলা চালিয়ে গেলে রোনালদোর আগেই ১০০০ গোল করতাম: আগুয়েরো

ছবি সংগৃহীত: ফাইল ছবি


স্পোর্টস ডেস্ক


তবে মাঠে খেলা চালিয়ে যেতে পারলে ক্রিস্টিয়ানো রোনালদোর আগেই ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারতেন বলে বিশ্বাস আর্জেন্টাইন এই কিংবদন্তি স্ট্রাইকারের।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর ১০০০ গোলের লক্ষ্য নিয়ে কথা বলেন আগুয়েরো। পর্তুগিজ তারকার অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করলেও তার মতে, ফুটবলে ১০০০ গোল করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়।

আগুয়েরো বলেন, ‘ক্রিস্টিয়ানো এই বয়সে যা করছে, তা অবিশ্বাস্য। তবে ১০০০ গোল করাই ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়।’

নিজের অপূর্ণ স্বপ্নের কথা তুলে ধরে সাবেক এই ফরোয়ার্ড আরও বলেন, ‘আমি যদি এত দিন খেলতে পারতাম, তাহলে আগেই এটা করতে পারতাম।’

আগুয়েরোর ক্যারিয়ারের ইতি ঘটে ২০২১ সালে। ৩০ অক্টোবর বার্সেলোনার হয়ে আলাভেসের বিপক্ষে ম্যাচে হৃদস্পন্দনের সমস্যায় মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন আর্জেন্টাইন এই তারকা।

ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৮৬ ম্যাচে ৪২৭ গোল করেছেন আগুয়েরো। এর মধ্যে ম্যানচেস্টার সিটির জার্সিতে ৩৯০ ম্যাচে করেছেন