আন্তর্জাতিক

ইরানের তেল কেনায় ৫ চীনা প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, বেইজিংয়ের পাল্টা জবাব

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Sunday, May 3, 2026 4

অনলাইন ডেস্ক : ইরানের তেল বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচটি চীনা প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর পাল্টা ব্যবস্থা নিয়েছে বেইজিং। মার্কিন নিষেধাজ্ঞাকে অকার্যকর করতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় একটি আদেশ জারি করেছে। খবর আল জাজিরা

এর আগে ইরানের তেল বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এর জবাবে বেইজিং ওয়াশিংটনের এই পদক্ষেপকে ‘লং-আর্ম জুরিসডিকশন’ বা ‘সুদূরপ্রসারী এখতিয়ার’ বলে তীব্র নিন্দা জানিয়েছিল।

 

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয় যে পাঁচটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদেশ জারি করেছে, সেগুলো হলো—

তবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এই আদেশ কীভাবে কার্যকর বা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

 

এদিকে দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানি তেল কেনার অভিযোগে চীনের পাঁচটি শোধনাগারের ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা ঠেকাতে আইনি আদেশ বা ‘ইনজাংশন’ জারি করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে শনিবার এ তথ্য জানা গেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাগুলো ‘আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক রীতিনীতির’ পরিপন্থি।

 

গত এপ্রিলে মার্কিন ট্রেজারি বিভাগ হেংলি পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে বিলিয়ন ডলার মূল্যের ইরানি তেল কেনার অভিযোগ এনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। মূলত ইরানের তেল থেকে আয় কমানোর লক্ষ্যেই ওয়াশিংটন এই পদক্ষেপ নেয়। এর আগে গত বছর ট্রাম্প প্রশাসন অপর চারটি শোধনাগারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা ওই আদেশে বলা হয়েছে, এই আদেশের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র উল্লিখিত পাঁচটি চীনা কোম্পানির ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোকে স্বীকৃতি দিতে, বাস্তবায়ন করতে বা মেনে চলতে পারবে না।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইতিমধ্যে শোধনাগারগুলো বেশ কিছু বাধার মুখে পড়েছে। এর মধ্যে রয়েছে অপরিশোধিত তেল আমদানিতে জটিলতা এবং অন্য নামে পরিশোধিত পণ্য বিক্রির বাধ্যবাধকতা।

এই বিভাগের আরও খবর