খামেনির জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে সতর্ক করলো ইরান
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Thursday, July 2, 2026 8
অনলাইন ডেস্ক : প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র, ইসরাইল বা তাদের মিত্ররা কোনো হামলা বা বানচালের চেষ্টা করলে, তার পরিণতি ভয়াবহ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
হরমুজ প্রণালি আমেরিকার খেলার জায়গা নয় বলেও সতর্ক করেছে ইরান। জবাবে সুর নরম করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কাতারে তেহরান-ওয়াশিংটন আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। মধ্যস্থতাকারী কাতারও উভয় পক্ষের বুধবারের পরোক্ষ আলোচনাকে ইতিবাচক উন্নতি হিসেবে দেখছে। আপাতত শেষ হয়েছে সেই আলোচনা।
আগামী ৯ জুলাই, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান শেষ হওয়ার পর নতুন করে বৈঠকের দিনক্ষণ জানানো হবে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কাতারে কারিগরি পর্যায়ের বৈঠকে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ না হওয়ায় আপত্তি তুলেছে ইরান।
এছাড়াও মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমানবিক কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তির সংস্থার পর্যবেক্ষকদের প্রবেশের খবরটিকে মিথ্যা বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সূত্র: রয়টার্স
