রাজনীতি

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Friday, May 22, 2026 13

অনলাইন ডেস্ক : ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এর পরপরই সেখানে চরম উত্তেজনা ও হট্টগোল শুরু হয়। এ ঘটনার পর এনসিপির নেতৃবৃন্দ বিক্ষোভ করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাউজ্জামান। তিনি বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এই বিভাগের আরও খবর