ই-পেপার

সবজির স্যুপের পাত্রে মিলল মডেলের মাথার খুলি

মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী

আপডেট: ০৩ অক্টোবর ২০২৬, ২১:০৭
৭ ভিউ
সবজির স্যুপের পাত্রে মিলল মডেলের মাথার খুলি

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোই হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। হত্যার পর তার দেহ খণ্ডিত করার ঘটনায় বিচার চলাকালে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গাজর ও অন্যান্য সবজি দিয়ে তৈরি স্যুপের একটি বড় পাত্রের ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল অ্যাবির মাথার খুলি।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে হংকংয়ে নিখোঁজ হন ২৮ বছর বয়সী অ্যাবি। ২১ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার তিন দিন পর তাই পো এলাকার একটি ভাড়া বাসা থেকে তার দেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। পুলিশের অভিযানে ওই বাসা থেকে মাংস কাটার সরঞ্জাম, বৈদ্যুতিক করাতসহ বিভিন্ন সামগ্রীও পাওয়া যায়।

আদালতে প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, অ্যাবিকে হত্যার পেছনে ছিল পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ। কাদোরিয়া এলাকায় থাকা একটি বিলাসবহুল ফ্ল্যাটকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয় বলে দাবি করা হয়েছে। ফ্ল্যাটটির মূল্য ছিল প্রায় ৭ কোটি ২০ লাখ হংকং ডলার। ২০১৯ সালে অ্যাবি প্রায় ৬ কোটি হংকং ডলারে এটি কিনেছিলেন।

মামলার শুনানিতে বলা হয়, অ্যাবির সাবেক শ্বশুর কোয়ং কাউ তার দুই ছেলেকে নিয়ে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে প্রসিকিউশন অভিযোগ করেছে। অ্যাবি সাবেক শ্বশুরকে ওই ফ্ল্যাট থেকে বের করে দেওয়ার পর সম্পত্তি নিয়ে বিরোধ আরও তীব্র হয় বলেও আদালতে দাবি করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যার পরিকল্পনা, বাসা ভাড়া নেওয়া এবং অ্যাবিকে গাড়িতে করে নির্জন স্থানে নিয়ে যাওয়ার মতো বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরা হয়েছে।

অ্যাবির দেহের দুই পা ওই ভাড়া বাসার একটি ফ্রিজ থেকে পাওয়া যায় বলে আদালতে জানানো হয়েছে। পুলিশের আগের তথ্য অনুযায়ী, দেহের কিছু অংশ এখনো উদ্ধার হয়নি। হত্যার পর রক্তের দাগ এড়াতে দেয়াল ত্রিপল দিয়ে ঢেকে রাখা এবং দেহ খণ্ডিত করার সময় মুখের ঢাল ও রেইনকোট ব্যবহারের কথাও আদালতে উঠে এসেছে। মামলার শুনানি আরও কয়েক সপ্তাহ চলতে পারে।