ই-পেপার

পরীমনির ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল...

৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশের পরপরই অভিনেত্রীর ফেসবুক পেজে বাড়তে থাকে লাইক, শেয়ার ও মন্তব্যের সংখ্যা।

আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ১৩:৩৮
৮ ভিউ
পরীমনির ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল...

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি। দুর্গাপূজার আবহে দেবীর সাজে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি। রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ শক্তির জয় হোক…’। দেবীর সাজে তার উপস্থিতি ও এই বার্তা ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকেই পরীমনির সাজের প্রশংসা করেছেন। অভিনেত্রী হৈমন্তী হৈম লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে।’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে আপনাকে।’ কেউ তাকে দেবীর মতো লাগছে বলে মন্তব্য করেছেন, আবার অনেকে জানিয়েছেন দুর্গাপূজার শুভেচ্ছা।

এর আগে একটি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে তার বিকৃত ভিডিও প্রকাশের ঘটনা নিয়ে আলোচনায় আসেন পরীমনি। ওই ভিডিওকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পাশাপাশি, একটি ভিডিওর মাধ্যমে নেটিজেনদের আসল ভিডিও চেনার উপায়ও তুলে ধরেন এই অভিনেত্রী।

সেই বিতর্কের মধ্যেই নতুন ভিডিওতে ভিন্ন রূপে হাজির হলেন পরীমনি। দুর্গাপূজার উৎসবমুখর আবহে তার এই সাজ ও ‘শুভ শক্তির জয় হোক’ বার্তা ভক্তদের মধ্যে বাড়তি সাড়া ফেলেছে।

এদিকে সম্প্রতি ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এর শুটিং শেষ করেছেন পরীমনি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক নিরব।

তবে ওয়েব ফিল্মটির গল্প এবং এতে পরীমনির চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।