ই-পেপার

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ২০:৩৪
২৫ ভিউ
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশনাটির ১৮তম সংস্করণে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে স্থান পেয়েছেন তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তার ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই তালিকায় রাখা হয়েছে।

প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়। এতে শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে সাজানো হয়েছে। বাকি ৪৫০ জনকে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এবারের তালিকায় বাংলাদেশ থেকে তারেক রহমান ছাড়াও স্থান পেয়েছেন মানবাধিকারকর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন এবং আইনজীবী রাজিয়া সুলতানা। নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অবদানের জন্য ড. হামিদা হোসেন এবং রোহিঙ্গা শরণার্থী ও মানবাধিকার নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ রাজিয়া সুলতানাকে তালিকায় রাখা হয়েছে।

এর আগে ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের নতুন সংস্করণে তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

সূত্র: দ্য মুসলিম ৫০০ – ২০২৭