ই-পেপার

ইরানের হুমকির মুখে সেনাঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী

ইরানের কাছ থেকে জীবননাশের হুমকি পাওয়ার পর নিজ বাড়ি ছেড়ে সামরিক

আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ২১:২৪
৩২ ভিউ
ইরানের হুমকির মুখে সেনাঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ইরানের কাছ থেকে জীবননাশের হুমকি পাওয়ার পর নিজ বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে এমন হুমকিতে তিনি ভীত নন বলে জানিয়েছেন। তার দাবি, ইরান কোণঠাসা হয়ে পড়া পশুর মতো উগ্র আচরণ করছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাহসী সেনাসদস্য এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়মিত হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি কেন ভয় পাবেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

বেসেন্ট জানান, গোয়েন্দাদের নির্দেশনা মেনেই তিনি বাড়ি ছেড়ে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়েছেন। এ সময় তিনি অভিযোগ করেন, ওয়ালস্ট্রিট জার্নাল ২০২৫ সালের জানুয়ারিতে জর্জটাউনে অবস্থিত তার বাড়ির ওপরের একটি ছবি প্রকাশ করেছিল। এতে তার নিরাপত্তাঝুঁকি আরও বেড়েছে। সংবাদমাধ্যমগুলোর এ ধরনের ছবি প্রকাশ বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ জোরদার করছে যুক্তরাষ্ট্র। দেশটির বন্দরগুলোতে নৌঅবরোধ আরোপের পর এবার স্থলপথেও অবরোধ দেওয়ার চেষ্টা চলছে। এসব পদক্ষেপ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

সূত্র: সিএনবিসি।