ই-পেপার

মিসরের কায়রোতে ট্রাক-বাসের সংঘর্ষ, ১৩ পর্যটক নিহত

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে ট্রাকের সাথে পর্যটকবাহী বাসের

আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ১০:২৫
১৮ ভিউ
মিসরের কায়রোতে ট্রাক-বাসের সংঘর্ষ, ১৩ পর্যটক নিহত

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে ট্রাকের সাথে পর্যটকবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অন্তত ৩৪ জন আহত হয়েছেন। নিহত এবং আহতরা সবাই দেশি-বিদেশি পর্যটক।

মঙ্গলবার (২০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরাম। প্রতিবেদনে বলা হয়েছে, কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে বাস ও ট্রাকের মধ্যে ঘটা এই মর্মান্তিক সংঘর্ষে ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।

এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, কর্তৃপক্ষ মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ করছে। একটি ক্রেনের সাহায্যে বড় বাসটিকে সরিয়ে নেওয়া হয়েছে; সংঘর্ষের পর বাসটির সামনের পুরো অংশটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো এবং সেখানে দুমড়েমুচড়ে যাওয়া ইস্পাত ও ধ্বংসাবশেষ পড়ে ছিল।রাস্তার পাশে যাত্রীদের আসনগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং ট্রাকটির পেছনের অংশে বাসের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছিল।

আল-আহরামের প্রতিবেদন অনুসারে, আহতদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তও শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: আরব নিউজ