ই-পেপার

অভিনেতা সোহেল খানের মৃত্যু

নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই।

আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১৫:১৪
৩ ভিউ
অভিনেতা সোহেল খানের মৃত্যু

ছবি সংগৃহীত: ফাইল ছবি


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

পারিবারিক সূত্রে জানা গেছে, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর বগুড়ায় যান সোহেল খান। সেখানে শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিএমএইচে নেওয়া হয়।

শুটিং ইউনিটের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতি নিয়ে মেকআপও করেছিলেন এই অভিনেতা। পরে হোটেলের কক্ষে তাঁকে ডাকতে গিয়ে বিছানায় পড়ে থাকতে দেখেন ইউনিটের এক সদস্য। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।