শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
তবে তিনি কীভাবে দেশে ফিরবেন, তা ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হবে বলে জানান তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরা নিয়ে সরকারের কোনো আলোচনা হচ্ছে না। এ বিষয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে। আদালতে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত হয়েছেন। এখন তিনি বাংলাদেশে ফিরতে চাইলে কীভাবে তাকে হস্তান্তর করা হবে, সেটি ভারত-বাংলাদেশ আলোচনায় ঠিক হবে।এ প্রসঙ্গে তিনি রসিকতার সুরে বলেন, শেখ হাসিনা বাংলাদেশের বিমানে আসবেন, ভারতের বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন—তা আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।এদিকে, নড়াইলে সাম্প্রতিক হামলার ঘটনা নিয়ে ভারতে অপতথ্য ছড়ানোর অভিযোগ করেছেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশকে ঘিরে ভারতে এ ধরনের অপতথ্য প্রচার চলছে। এমনকি দেশটির মূলধারার গণমাধ্যমেও এসব প্রচার করা হয়েছে, যার অনেকগুলো বাংলাদেশের গণমাধ্যম যাচাই করে ভুল প্রমাণ করেছে।তথ্য উপদেষ্টার মতে, এ ধরনের অপপ্রচার দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক নয়; বরং বিদ্যমান জটিলতা আরও বাড়াতে পারে। তাই ভারত সরকার ও দেশটির গণমাধ্যমকে এ ধরনের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।অন্যদিকে, আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা।