ই-পেপার

৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে না বলে জানিয়েছে ইরান।

আপডেট: ০৪ অক্টোবর ২০২৬, ১৫:৩৮
৪০ ভিউ
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

ছবি সংগৃহীত: ফাইল ছবি

সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে না বলে জানিয়েছে ইরান।

রোববার (৪ অক্টোবর) দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ এ অবস্থানের কথা জানান।

ইরানের সংবাদমাধ্যম নূরনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কালিবাফ বলেন, জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতার সময় ইরান সাতটি শর্ত দিয়েছিল। এসব শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলার কোনো সুযোগ নেই।

দেখুনঃ শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

তিনি জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গণমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হলেও সম্প্রতি একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন কিছু প্রস্তাব পাঠিয়েছে। তবে ইরান বিষয়টি আর দীর্ঘায়িত করতে বা একতরফাভাবে কোনো শর্ত চাপিয়ে দেওয়ার সুযোগ দেবে না।

কালিবাফ বলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। ইসলামাবাদ মেমোরেন্ডাম-এ নির্ধারিত সাতটি শর্ত পূরণ হলেই প্রণালি পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব।

রোববার তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাকচি বলেন, প্রণালি খোলার বিষয়ে ইরান তাদের শর্তগুলো স্পষ্টভাবে জানিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া কিছু প্রতিশ্রুতিও রয়েছে।

তিনি বলেন, তেহরান আশা করছে ওয়াশিংটন কূটনৈতিক সমাধানের পথ বেছে নেবে। তবে যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপ নিলে ইরানও পাল্টা জবাব দিতে প্রস্তুত।

আরাকচির ভাষ্য, যুক্তরাষ্ট্র যদি ফের সামরিক সমাধানের পথে এগোয়, তাহলে এবার ইরান আগের চেয়েও বেশি প্রস্তুত থাকবে এবং নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

সূত্র: রয়টার্স