ই-পেপার

স্পিকার পদে মনোনয়ন, ইতিহাস গড়লেন জেফরিজ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্রেটিক পার্টির

আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ২২:১৩
৯ ভিউ
স্পিকার পদে মনোনয়ন, ইতিহাস গড়লেন জেফরিজ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেয়েছেন নিউইয়র্কের কংগ্রেসম্যান হাকীম জেফরিজ। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হিসেবে প্রতিনিধি পরিষদের স্পিকার পদপ্রার্থী হলেন তিনি। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পর তাঁর এই মনোনয়ন মার্কিন রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

বুধবার ওয়াশিংটন ডিসিতে দলের রুদ্ধদ্বার বৈঠকে ৫৬ বছর বয়সী জেফরিজকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়। মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর থেকেই স্পিকার পদে তাঁর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছিল।

আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের শপথ গ্রহণের পর বর্তমান রিপাবলিকান স্পিকার মাইক জনসনের স্থলাভিষিক্ত হওয়ার কথা রয়েছে জেফরিজের।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন আইনসভার শীর্ষ পদে একজন কৃষ্ণাঙ্গ নেতার আসীন হওয়ার ঘটনা দেশটির নাগরিক অধিকার আন্দোলন ও রাজনৈতিক বিবর্তনের দীর্ঘ ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

দায়িত্ব গ্রহণের পর সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং অর্থনৈতিক স্বস্তি ফিরিয়ে আনাকে দলের প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরছেন জেফরিজ।