ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকলে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকলে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়বে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তাঁর ভাষায়, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, মস্কোর ওপর নিষেধাজ্ঞার চাপও তত বাড়বে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
বুধবার চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ অবস্থান জানান কার্নি। এর এক দিন পর যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কার্নি বলেন, ‘নিষেধাজ্ঞা খুবই বাস্তব। এই যুদ্ধ যত দিন চলবে, নিষেধাজ্ঞাও তত বাড়তে থাকবে।’