ই-পেপার

ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে...

আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ০০:০৫
১৫ ভিউ
ডেঙ্গুতে  ৫০ জনের মৃত্যু

ছবি সংগৃহীত: ফাইল ছবি

আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের অক্টোবরের প্রথম ৯ দিনে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫০ জন। আর বছরের শুরু থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ জনে।

এদিকে, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০০ জন।

শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সর্বাধিক ৩৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৭৪ জন, বরিশাল বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৮০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে ২৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেশনসহ, মারা গেছেন ১৩২ জন। অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ৬০ জন, বরিশাল ও চট্টগ্রামে ২৫ জন করে, ময়মনসিংহে ২৩ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে ৬ জন এবং সিলেটে ৩ জনের মৃত্যু হয়েছে।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, আগস্টে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। সেপ্টেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪৮ জনে। আর অক্টোবরের প্রথম ৯ দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫০ জন।