ই-পেপার

হামের উপসর্গে মৃত্যু ১,৩১৮ শিশুর

দেশে হামের সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। আগের দিন ৮ শিশুর মৃত্যুর পর গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।

আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ১৬:০০
১৯ ভিউ
হামের উপসর্গে  মৃত্যু ১,৩১৮ শিশুর

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ জনে।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৮২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং অন্যজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

এ ছাড়া গত একদিনে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৭৩ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৪৪২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।