দেশের বাজারে সোনার দাম কমার ধারা অব্যাহত রয়েছে। এবার টানা চতুর্থবারের মতো মূল্য সমন্বয় করে সোনার নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক:
সর্বশেষ সিদ্ধান্তে ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, এখন থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ হবে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এই মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম। তবে স্বর্ণালংকার কেনার সময় নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে মজুরি ও প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে।