ই-পেপার

সময় এসে গেছে, ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছানো না গেলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আপডেট: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪
২১ ভিউ
সময় এসে গেছে, ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বুধবার (২৯ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় এ হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্প বলেন, ইরানের নেতাদের যদি যুক্তরাষ্ট্র ‘অযৌক্তিক’ মনে করে, তাহলে তাদের সঙ্গে চুক্তিতে পৌঁছানো কঠিন। এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে—ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো হবে, নাকি অন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টির দ্রুত নিষ্পত্তি হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য সামনে এলো। তবে সম্ভাব্য চুক্তির শর্ত কিংবা সামরিক পদক্ষেপের ধরন ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।