ই-পেপার

কলকাতায় বাংলাদেশ মিশনে উগ্রবাদি হিন্দুদের উৎপাত

বাংলাদেশের সংখ্যালঘুদের কথিত নিরাপত্তা নিশ্চিত করা এবং শিশু নিপীড়নের অভিযোগে ২০২৩ সালে ইসকন থেকে বহিষ্কার হওয়া চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা করেছেন উগ্রবাদি হিন্দুরা।

আপডেট: ০৩ অক্টোবর ২০২৬, ২০:১৩
৪৫ ভিউ
কলকাতায় বাংলাদেশ মিশনে উগ্রবাদি হিন্দুদের উৎপাত

ছবি সংগৃহীত: ফাইল ছবি

উল্লেখ্য, শিশু নিপীড়ন ও অসদাচরণের অভিযোগের পর ইসকনের চাইল্ড প্রটেকশন টিমের নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৩ সালে সাময়িক নিষিদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। ইসকন বাংলাদেশ জানিয়েছে, তিনি বর্তমানে সংগঠনের কেউ নন এবং তাঁর কর্মকাণ্ডের দায় ইসকনের নয়।

শনিবার (৩ অক্টোবর) কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতায় মিশনসংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতে যখন ৬০০ বছরের পুরনো মসজিদ ভেঙ্গে ফেলা হচ্ছে, ঠিক তখনি উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। শিয়ালদহ রেলস্টেশন থেকে শুরু হওয়া মিছিলে কমপক্ষে ৬০ জন উগ্রবাদি অংশ নেন।

মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে এগিয়ে গেলে মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয় কলকাতা পুলিশ। এ সময় ব্যারিকেড সরিয়ে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মিশনসংলগ্ন এলাকায় যান চলাচলও বন্ধ হয়ে যায়।

পুলিশ বিক্ষোভকারীদের মিশনের সামনে যেতে বাধা দেয়। পরে মিশনের অনুমতি নিয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভেতরে গিয়ে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় দাসের মুক্তির দাবি জানানো হয়।

স্মারকলিপি দেওয়ার পরও কিছু সময় মিশন এলাকায় বিক্ষোভ করেন উগ্রবাদি হিন্দুরা। পরে তারা এলাকা ছেড়ে চলে যান।

সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা কয়েকজন সাংসদের উদ্যোগে এনসিপিআই গঠিত হয়। দলটি বর্তমানে মুসলিম বিদ্বেষী বিজেপির জোটের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।