ই-পেপার

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ২৩:৩৪
২ ভিউ
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক


সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে শাহ আলী থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

তিনি আরও জানান, আগুন দেওয়ার কারণ এবং এ ঘটনায় কেউ আটক হয়েছেন কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।